যশোরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

যশোর বারান্দি মোল্লাপাড়া লিচুতলা এলাকা থেকে আলাউদ্দিন কালু (১৮) নমে এক যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালে রেখে গেছে স্থানীয়রা।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে মৃত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে কয়েকজন ব্যক্তি।দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে ছেলের লাশ শনাক্ত করেন শুকুর আলী।মৃত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মৃত ব্যক্তি হলেন, যশোর শহরতলীর আরবপুর মোড় এলাকার শুকুর আলীর ছেলে আলাউদ্দিন কালু (১৮)।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জানান, তাকে কয়েক যুবক মৃত অবস্থায় হাসপতালে নিয়ে আসে। তার বুকেসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন শেখ আবু হেনা মিলন বলেন, হত্যাকান্ডের শিকার ওই যুবকের লাশ বারান্দি মোল্লাপাড়া লিচুতলা এলাকা থেকে উদ্ধার হয়। হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর