সাভারে হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে জিসান (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সাভারের হেমায়েতপুরের হিলিং এইড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় একটি ওয়ার্কসপ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় জিসান নামের ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুরের হিলিং এইড হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষনা করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুজন শিকদার জানান, ময়না তদন্তের জন্য ওই যুবকের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্টের পরে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর