প্রধানমন্ত্রীর দেয়া ১০ লাখ টাকা উপহার পেলেন লালমনিরহাটের সান্তনা রায়

লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ লাখ টাকার চেক পেয়েছেন।

সান্তনা রানী রায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের সুভাষ রায়ের মেয়ে। তিনি ইতিহাসে মাস্টার্স ও এলএলবি পাস। ২০০৫ সাল থেকে মার্শাল আর্ট (কারাতেদো ও তায়কোয়ান্দো) অনুশীলন করছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ১০ লাখ টাকার চেক সান্ত্বনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন। এরই সুবাদে ২০১১ সালে ব্ল্যাকবেল্ট অর্জন করেন। উল্লেখ্য যে বাংলাদেশে তায়কোয়ান্দোতে ব্ল্যাকবেল্টধারী ১০ নারীর মধ্যে তিনি অন্যতম।

সান্তনা কে চেক প্রদান করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য যে এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি সবসময় আমাদের অসহায় ক্রীড়াবিদদের সহযোগিতা করে থাকেন। ক্রীড়ার উন্নয়নে আমরা যখনই যা চেয়েছি, প্রধানমন্ত্রী তা আমাদের দিয়েছেন।তিনি আরো বলেন, কিছুদিন আগেই করোনায় ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সহায়তা করতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।শীঘ্রই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়ার হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর উপহার ১০ লাখ টাকার চেক পেয়ে মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি খুবই আনন্দিত যে, প্রধানমন্ত্রী আমার বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। গত মার্চ মাসে আমার পারিবারিক সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রী গণমাধ্যমে জানতে পারেন। তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী স্যারকে আমার বিষয়ে খোঁজ খবর নিতে বলেন। প্রতিমন্ত্রী স্যার আমাকে তার দপ্তরে ডেকে নেন। পরবর্তীতে তিনি আমার অবস্থার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তার ধারাবাহিক এ সাফল্য অর্জনে যাঁরা তাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

জানা যায়, জাতীয় ও আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১০টি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন সান্তনা।যার মধ্যে রয়েছে ২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ২০১৭ সালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ২০তম বিশ্ব তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক এবং চলতি বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ওপেন সাউথ এশিয়ান তায়কোয়ান্দো আইটিএফ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর