কুষ্টিয়া মিরপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার হালসা আদর্শ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোজাহার আলী (৬০)।
শুক্রবার (১৭ জুলাই) সকালে করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মোজাহার আলী উপজেলার পোড়াদহ ইউপির পোড়াদহ গ্রামের হাজী দিদার বক্সের ছেলে। গত ১২ জুলাই মোজাহার আলীর করোনা পজেটিভ শনাক্ত হয়।
উল্লেখ্য, মিরপুর উপজেলায় গত ২ এপ্রিল থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত মোজাহার আলীসহ ৫৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মোজাহার আলীই প্রথম মারা গেলেন।
বার্তাবাজার/এমকে