সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর ‘হটলাইন’ র‍্যাবের

আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের সকল প্রতারণার হদিস খুঁজে বের করতে এবার বিশেষ সেবা চালু করেছে র‍্যাব।

ভুক্তভোগীদের জন্য খোলা হয়েছে একটি বিশেষ মোবাইল নাম্বার।

প্রতারক সাহেদের বিরুদ্ধে আইনি সহায়তা নিতে এবং তার মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের এই নাম্বারে: 01777720211 যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

প্রতারিত হওয়া ব্যক্তিরা এই নাম্বারটিতে ফোন করলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়ে র‍্যাব।

এর আগে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‘তার প্রতারণার ধরণ একটি অনন্য ধরণ। তাকে বলা যায় প্রতারক জগতের ‘আইডল’।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর