লালনিরহাটের তিস্তায় বানের জলে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ

লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন এর পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর(৩২) লাশ ভেসে এসেছে।

মৃতদেহের পরনে ছিলো বোরখা, গোলাপি ছিট সুতি কাপড়ের মেসকি ও কমলা রঙের পেটিকোট।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০:৩০ টার দিকে এলাকাবাসী লাশটি ভাসতে দেখে লালমনিরহাট সদর থানা পুলিশ কে জানায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঝ নদীতে লাশটি ভাসতে দেখে আমরা প্রথমে তীরে আনার চেষ্টা করি এবং পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।মৃতদেহের সাথে একটি ব্যাগ ছিলো এবং সেখানে কিছু কাগজপত্রও ছিলো বলেও জানায় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম বলেন,মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।তদন্ত করে পরিচয় শনাক্ত করা গেলে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর