খুলনায় জাকারিয়া বাহিনীর গুলি ও গণপিটুনিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আহত সাইফুল ইসলাম (২২) বৃহস্পতিবার রাত ১২ টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান।
এছাড়া ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে জাকারিয়া বাহিনীর জিহাদ শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার(১৭ জুলাই) দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক জাকারিয়া, কবির, জাফরিন ও মিল্টনের ফাঁসির দাবিতে মিছিল করে।
এদিকে, গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার অভিযোগে শেখ জাকারিয়া হাসানকে খানজাহান আলী থানা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
মহানগরীর খান জাহান আলী থানার মশিয়ালীর ইস্টার্ন গেটে গুলির এ ঘটনা ঘটে। এ সময়ে গুলিবিদ্ধ হন মো. সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরও কয়েকজন।
বার্তাবাজার/কে.জে.পি