জামালপুরের সরিষাবাড়ীতে এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও দেশ বিদেশে করোনা ভাইরাসের রোগমুক্তি কামনায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের মাঝে কোরআন শরীফ বিতরন করেছে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। উপজেলা আওয়ানী লীগের দলীয় কার্যালয়ে এ কোরআন শরীফ বিতরন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, আজ আমি এই এতিম ছোট ছোট ভাইদের জন্য পবিত্র কোরআন শরীফ, খাবার, মাস্ক ও বিভিন্ন স্থানে গাছের চারা বিতরণ করেছি। বৈশ্বিক মহামারী এদেশে যতদিন থাকবে ততদিন এই সকল এতিমদের মাঝে খাদ্য বিতরণ করে যাবো ও সব সময় তাদের পাশে থাকবো।
মানুষের জন্যই মানুষ। এ সকল মাদ্রাসার এতিমদের খাবার দিতে আমার ভালো লাগে। মানুষের বিপদে মানুষের কল্যানে সব সময় নিজেকে পাশে রাখতে চাই এতে সবার সহযোগিতা কামনা করি।
বার্তাবাজার/এমকে