করোনায় মৃত ৫১ জনের ৪০ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫৪৭ জন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫৪৭ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ১১ জন আর নারী ৫৩৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৮ হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন এবং ৮১-৯০ বছরের ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৪২ জন এবং বাড়িতে ৯ জন মারা গেছেন।

ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৬ জন এবং রংপুরে ৪ জন মারা গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর