ফের রিমান্ডে ডা. সাবরিনা

করোনার পরীক্ষায় অনিয়মের অভিযোগে গ্রেফতার ডা. সাবরিনা চৌধুরীকে আরও ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।

এছাড়া তেজগাঁও থানার প্রতারণা মামলায় আবারও তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে ডিবি।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত জামিন আবেদন খারিজ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ জুলাই ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর