ভারতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ হাজার ৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুসারে, ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন মানুষ। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ হাজার ৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৬৮৭ জন মানুষের।
সরকারি তথ্যানুযায়ী, সারাদেশে করোনাভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ার পর থেকে মোট ২৫ হাজার ৬০৯ জন মানুষের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি