ভয় পাচ্ছি পানিতে করোনা মিশে যাচ্ছে কি না: ড. বিজন শীল

মহামারী করোনা পানির সাথে মিশে যাওয়ার আশঙ্কা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে কথা বলতে গিয়ে দেশের আলোচিত এই বিজ্ঞানী এমন আশঙ্কা করেন।

করোনার উপসর্গ নিয়ে ড. বিজন বলেন, প্রথম দিকে করোনার লক্ষণ ছিল সামান্য জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা থেকে শ্বাসকষ্ট। কিন্তু এখন ডায়রিয়া কমন হয়ে গেছে। এখান থেকে আমি ভয় পাচ্ছি স্যুয়ারেজ হয়ে করোনা ভাইরাস পানিতে যাচ্ছে কি না।

তিনি আরও জানান, পানিতে করোনাভাইরাস কী অবস্থায় ছড়ায়, সে সম্পর্কে কিন্তু এখনও পরিষ্কার ধারণা আসেনি। যেমনটা শুরুতে বাতাসে ছড়ায় না বলা হলেও এখন সেটা হচ্ছে।

করোনার ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে মিউটেশনের সঙ্গে তাল মেলাতে না পারলে সুফল পাওয়া কিছুটা কঠিন হবে। কারণ এখন করোনা সংক্রমণ হচ্ছে মিউকাস অ্যাসোসিয়েটেড। ভ্যাকসিন হতে হবে সেই মোতাবেক। অ্যান্টিবডি কিভাবে কতটা হচ্ছে, না হচ্ছে তার ওপর নির্ভর করবে ভ্যাকসিনের কার্যকারিতা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর