করোনাভাইরাস পরীক্ষা করে ভুয়া সার্টিফিকেট দেয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়া হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
সাবরিনার প্রতারণা মামলায় আবারও তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। জানা যায়, ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৪ জুলাই ডা. সাবরিনা আরিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।
বার্তাবাজার/এমকে