করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন যুগ্মসচিব লুৎফুর রহমান

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান মো. লুৎফুর রহমান তরফদার।

গতকাল বৃহস্পতিবার(১৬ জুলাই) রাত সোয়া ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যুগ্মসচিব লুৎফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে তিনি সুস্থ্য হচ্ছিলেন। নিয়মিত খাবারও খাচ্ছিলেন।

বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে নেওয়া হয় তাকে। পরে রাত ১টার দিকে মারা যান তিনি।

সরকারের যুগ্মসচিব লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর