যুক্তরাষ্ট্রে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার ঘটনায় একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।
তদন্ত করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, পেশাদার খুনির হাতেই খুন হন পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ।
তাদের ধারণা, খুনির পরনে ছিল কালো পোশাক, মুখে ছিল কালো মাস্ক। ফাহিম সালেহর পিছু নিয়েই তিনি লিফটে চড়ে ম্যানহাটানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন।
উল্লেখ, গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজ বাড়ি থেকে ফাহিম সালেহ’র টুকরো টুকরো লাশ উদ্ধার করে পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি