করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮)মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, রুমি ডায়াবেটিস রোগী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। লাশ ঢাকা থেকে সেখানেই নেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ৩ জুলাই নুর উদ্দিন রুমির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়াবেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে গতকালই তার অবস্থার অবনতি হতে থাকে।

পরে রাত তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর