মহম্মদপুরের সুনতানসী গ্রামে ৭ জুয়ারি আটক

মহম্মদপুর উপজেলার সুনতানসী গ্রামে ইরান মৃধার বাড়ি থেকে ৭ জুয়ারিকে আটক করেছে বাবুখালী পুলিশ ক্যাম্প। গতকাল রাত ১২.৩০ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে বাবুখালী পুলিশ ক্যাম্পের আইসি ফরাহাদের নেতৃত্বে এএসআই আরিফসহ অন্যান্য সদস্যরা অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় জুয়ারিদের কাছ থেকে নগদ ৮১০০ উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলেন: মোঃ রাজ্জাক শেখ(৩০), মোঃ ইরান মৃধা(৩০) মিনহাজুল হক সৌখিন (২৭) আজাদ (২৫), মোল্যা জসিম (২৫), জামাল মোল্যা (৩৫) ইয়ার মৃধা (৪০)। আটককৃতদের রাতে মহম্মদপুর থানায় প্রেরণ করা হয়েছে।

বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন জানান, সাত জুয়ারিকে রাতেই থানায় পাঠানো হয়েছে। ক্যাম্প এরিয়ায় যে কোন অন্যায় পেলে আমি সাথে সাথে ব্যাবস্থা নিবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর