সাভারে অভিযান চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের স্বাক্ষরিত চেক বইয়ের পাতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন-রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী (৬১) এবং তার গাড়ির চালক মাহমুদুল হাসান (৪০)।
র্যাব সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক গরিবে নেওয়াজ অ্যাভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণির শাখার একটি চেক বই, ২১২০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এমকে