টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে হত্যা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একই পরিবারের ৪ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৭ জুলাই) সকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাঠালতলা এলাকার ভ্যানরিকশা ব্যবসায়ী গণি মিয়া, তার স্ত্রী বুচি, দশ বছর বয়সী মেয়ে সাদিয়া ও ২২ বছরের ছেলে।

টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ওই বাড়ি থেকে কারও সাড়াশব্দ না পেয়ে সকালে সেখান যান তারা। পরে বাড়িটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, নিহত চারজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কি কারণে তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ায় কয়েকদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর