করোনায় রাষ্ট্রপতির ছোটভাই আবদুল হাইয়ের মৃত্যু

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন তিনি।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।

গত ২ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

রাষ্ট্রপতির ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজের’ সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করতেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর