এবার করোনায় আক্রান্ত টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহের

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মুহম্মদ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, গত মঙ্গলবার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন সেই নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করে বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে জানান যায় তিনি করোনায় আক্রান্ত।

তিনি আরও জানান, করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর