নিজ উদ্যোগেই ‘হাই ফ্লো নেজাল ক্যানুলা’ স্থাপন করছে বরগুনাবাসী

বরগুনাবাসী নিজেদের উদ্যোগে আইসিইউর বিকল্প ‘হাই ফ্লো নেজাল ক্যানুলা’ মেশিন কেনার কাজ শুরু করেছে করোনা ইউনিটের জন্য। ইতিমধ্যে লক্ষাধিক টাকা মূল্যের ৩ টি মেশিন স্থাপন করা হয়েছে সেখানে। কাজ চলছে আরো ৮ থেকে ১০ টি হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন স্থাপনেরও। এ মেশিন স্থাপনের মাধ্যমে ঝূকিপূর্ণ করোনা রোগীকে আইসিইউর সাপোর্ট দেয়া সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।

করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে বাচাতে প্রয়োজন হয়ে পরে আইসিইউতে উন্নত অক্সিজেন ব্যাবস্থা। তবে বরগুনা হাসপাতালে এ সুবিধা না থাকায় ভোগান্তি তৈরি হতো করোনা আক্রান্তদের। নিজেদের হাসপাতালের সমস্য সমাধানে কাজ শুরু করে জেলাবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবার সহায়তা কামনা করেন কিছু সেচ্ছাসেবী সংগঠন। তখন জেলার ভিক্ষুকের থালা থেকে, শিক্ষার্থীর মাটির ব্যাংকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একশ থেকে লক্ষাধিক টাকা নিয়ে এগিয়ে আসে। গত ৫ জুলাই ৪ লক্ষ ২০ হাজার টাকায় প্রথম বরগুনা হাসপাতালের করোনা ইউনিটে বরগুনাবাসীর টাকায় হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন স্থাপন করা হয়।

এগিয়ে আসতে শুরু করেছে বিত্তবানরাও। কেউ কেউ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা দিয়ে কিনে দিচ্ছেন হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন। বৃহস্পতিবার সকালে মশিউর রহমান শিহাব নামের একজন একটি ও এর আগে নাভানা নামের প্রতিষ্ঠান একটি মেশিন হস্তান্তর করেন।

করোনা ইউনিটের চিকিৎসক ডা.কামরুল আজাদ জানান, মুমূর্ষু রোগীকে তারা ঢাকার আইসিইউতে না পাঠিয়ে আইসিইউর বিকল্প হিসেবে হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিনের মাধ্যমে সেবা দিতে পারবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর