ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দল ঘোষণা

মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। যার প্রথমটা শুরু হয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে। এবার চমক দিয়ে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, অজিদের সফর নিশ্চিত হলেও সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি দুই ক্রিকেটের বোর্ডের মাঝে।

এদিকে, ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা থাকলেও সিদ্ধান্ত পাল্টেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বলে স্থির করেছে অজিরা। তবে, লাল বল নয়। সাদা বলের সীমিত ওভারের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে তারা। তবে, কবে কোথায় কখন কয় ম্যাচের সিরিজ হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। পেশাদার ক্রিকেট বোর্ড তারা।

সিরিজের প্রায় দুই মাস আগেই ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। কিছুটা চমক দিয়ে দলে ডাক পেয়েছেন টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান ওসমান খাজা। ফিরেছেন ট্রভিস হেড। বিশ্বকাপ ক্যাম্পে থাকা পিটার হ্যান্ডকম, কোল্টার-নাইন ও শন মার্শের ঠাঁই হয়নি এই দলে। নতুন মুখ জশ ফিলিপে, ড্যানিয়েল স্যামস ও মেরেডিথ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর