খুলনার খানজাহান আলীতে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে সাতজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিতে নহতা হলেন- মশিয়ালী এলাকার মো. রসুল শেখ (৩০) ও মো. নজরুল শেখ (৬০)। এছাড়া গুলিতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- মশিয়ালি এলাকারই সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও নাম না জানান দুইজন।
এলাকাবাসী জানায়, জাকারিয়া, জাফরিন ও মিল্টন নামের ৩ সন্ত্রাসী এলাকাবাসীর উপর এলোপাথারী এই হামলা চালিয়েছে। জাকারিয়া ও জাফরিন দুজনই সম্পর্কে আপন ভাই। গুলিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জাফরিন ও জাকারিয়া নামের দুই ভাই গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে