একই যুবকের প্রেমে পড়ে দুই ঘনিষ্ঠ বান্ধবীর এক দড়িতে আত্মহত্যা

রাতে শুধু দু’জনের বাড়িতে ঘুমাতে যাওয়া ছাড়া দিনের বাকি সময়টা দুই বান্ধবী একসাথেই কাটাতো। ঘনিষ্ঠতম দুই বান্ধবী জড়িয়ে পড়েন একই যুবকের সাথে প্রেমের সম্পর্কে। জানাজানি হওয়ার পর কে পাবে সেই যুবককে সেই সিদ্ধান্ত নিতে ব্যর্থতা ও মানসিক টানাপোড়েনে অবশেষে দু’জনই এক দড়িতে ঝুলে আত্মহত্যার পথ বেঁচে নিলো।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালি থানার বোনালী এলাকায়। স্থানীয় বগুলা কলেজের ওই দুই শিক্ষার্থীর নাম রিয়া বিশ্বাস ও পপিতা বিশ্বাস। তারা দু’জনই পপিতা বিশ্বাসের বাড়িতে ঘরের আঁড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তাদের সাথে থাকা দুটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।

নিহত রিয়া তার লেখা নোটে জানিয়ে গেছে তার জীবনের নানা ঘটনা। একটু বেপরোয়া স্বভাবের রিয়ার সাথে মনোমালিন্য ছিল পরিবারের। তার সুইসাইড নোটের শেষ বাক্য ছিল ‘নানাকারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। আর পপিতা জানিয়েছে তার পরিবারের অভাব অনটনের ঘটনা। খবর-জিনিউজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর