করোনায় থমকে আছে পুরো বিশ্ব। মরণঘাতী এ ভাইরাসের কারণে কঠিন সময় পার করছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। তবে বিদেশী শ্রমিকদের সু-খবর দিলো মালয়েশিয়া। ইতিমধ্যে দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের কাজে যোগদানের অনুমতি দিয়েছে দেশটির সরকার। অচিরেই তারা তাদের নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করতে পারবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব। তিনি জানান, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলাকালীন সময়ে বেশিরভাগ অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তের ফলে গত চারমাস ধরে বিদেশি শ্রমিকদের কাজ করার অনুমতি মেলেনি।
এ বিষয়ে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে বিদেশিকর্মীরা পুনরায় কাজে ফেরার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বিদেশি শ্রমিকদের কাজে যোগদানের আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।
এদিকে, যেসব কর্মীরা বিভিন্ন দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরে আনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
কেএস/বার্তাবাজার