করোনার কারণে দীর্ঘসময় বন্ধ থাকার পর অবশেষে ইংলিশদের মাঠে গড়ায় ব্যাট-বলের লড়াই। মহামারি এ ভাইরাসের মধ্য দিয়ে (বায়ো সিকিওর প্রটোকোল) জৈব সুরক্ষিত পরিবেশে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট উইন্ডিজ টেস্ট সিরিজ। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।
দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে দল থেকে বাদ পড়েন জোফরা আর্চার। জৈব সুরক্ষিত পরিবেশের নিয়ম ভেঙে তিনি নিজের ফ্ল্যাটে গিয়েছিলেন; এরপরই বাদ পড়েন দল থেকে।
যার ফলে এখন পাঁচদিনের জন্য আইসোলেশনে থাকতে হবে এই গতি তারকাকে। এই সময়ের মধ্যে দুবার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই আর্চার নামতে পারবেন তৃতীয় টেস্টে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো মেইলে দুঃখ প্রকাশ করেছেন আর্চার। তিনি বলেন, ‘শুধু নিজেকে নয়, গোটা দলকে আমি বিপদে ফেলেছি।’
কেএস/বার্তাবাজার