জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি, যুগসন্ধিক্ষণের প্রত্যয়দীপ্ত কান্ডারী, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আহমেদ আজিজ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহজাহানের নির্দেশ অনুযায়ী কুয়েত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুল আলম, সহ-সভাপতি হাজী লোকাম, যুগ্ম সম্পাদক সম্পাদক এম.এ মনছু , যুগ্ম সম্পাদক সম্পাদক মূসা চৌধুরী , সাংগঠনিক সম্পাদক এম.ডি টিপু চৌধুরীর পরামর্শে কুয়েত শাখা ছাত্রলীগের ইয়াছিন খাঁন অভি, শেখ রাসেল, আহাদ ইসলাম, সানিম মাহমুদ বাদল সরিষাবাড়ির একটি এতিম খানায় মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
বার্তা বাজার / ডি.এস