গাংনীতে মুক্তিযোদ্ধার জমি দখল করে বাড়ি নির্মাণ

মেহেরপুরের গাংনীতে এক মুক্তিযোদ্ধার জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই মুক্তিযোদ্ধা অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানান তিনি।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল আজিত জানান, অতিকষ্টে স্ত্রী ও এক প্রতিবন্ধী মেয়েসহ ৫ সন্তান নিয়ে জীবন যাপন করছি। অনেক কষ্টে সামান্য আড়াই শতাংশ জমি ক্রয় করে ভাঙ্গা বেড়া ঘেরা ঘরে বসবাস করছি। প্রতিবেশী ইয়ারুল ও মৃত আলেক চাঁদের স্ত্রী জোরপূর্বক জমির প্রায় ৪ ফুট পরিমাণ জমি জবরদখল করে বাড়ি নিমার্ণ করেছে।গত ঈদুল ফিতরে গ্রাম্য সংঘাতে জড়িয়ে আলেক চাঁদ মারা যায়। একাধিকবার স্থানীয় ও সরকারী আমিন দ্বারা পরিমাপ করেও সেই দখলকৃত জমি উ্দ্ধার করতে পারিনি।

তিনি আরও বলেন, বর্তমানে আমি গৃহবন্দী হয়ে বসবাস করছি। আমার বাড়িটি বর্তমানে অবরুদ্ধ।

সরেজমিনে গেলে মুক্তিযোদ্ধা আব্দুল আজিত ও তার স্ত্রী কান্না জড়িত কন্ঠে জানান, একজন মুক্তিযোদ্ধা হয়েও আমি মানবেতর জীবন যাপন করছি। ভাঙ্গা ঘরে দিনযাপন করলেও ইউপি চেয়ারম্যান মেম্বর কেউ দেখে না। কোন সরকারী সাহায্য সহযোগিতা পাইনি।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর