বরগুনার তালতলী উপজেলার বীর মুক্তিযোদ্বা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আলী আকবার (৮০) মিয়া। করোনা উপসর্গ নিয়ে মারা করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় আমতলী হাসপাতালে মারা যান।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা আলী আকবার দীর্ঘদীন যাবত ডায়বেটিস, হার্টের সমস্যা ও টাইফয়েড জ্বরে ভুগছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। এছাড়াও তিনি সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের মাঝে নেমেছে শোকের ছায়া।তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করছেন।
আমতলী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শংকর প্রসাদ অধিকারী মুঠফোনে জানান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া ডায়বেটিস, হার্টের সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষন পর ইন্তেকাল করেন। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস