পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (২৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।

মৃত বাবুল ঘাটিয়ারপাড়া এলাকার মৃত জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বাবুলের চায়ের দোকানের ঝাঁপ বিদ্যুতায়িত হয়ে ছিল। সন্ধ্যায় ঝাঁপ খোলার সময় সে বিদ্যুতায়িত হয়। এসময় স্থানীয়রা তাৎক্ষনিক তাকে সেখান থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহম্মেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর