মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মিথিলা আক্তার (২৬) নামের ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা স্বামী স্ত্রী মিলে মাদক ব্যবসা করে যাচ্ছে। আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফরাজি বাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিথিলা সদরের ফরাজী বাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী আলামিন হোসেনও মাদক ব্যবসার সাথে জড়িত। বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি অফিসার্স ইনচার্জ মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শহরের ফরাজী বাড়ির গ্রামে তার নিজ বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মিথিলার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস