মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গুলি, নিহত ২

খুলনায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১০ জন। জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন-নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। এছাড়া হামলাকারীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর