ইউপি সদস্যের আত্নসাৎকৃত চাল অসহায়দের মাঝে বিতরণ

ইউপি সদস্যের আত্নসাৎকৃত ১৫ বস্তা সরকারি চাল আদালতের নির্দেশে গরীব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ৪ মাস আগে উপজেলার নবগ্রাম ইউপি পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম বিশ্বাস প্রধানমন্ত্রীর তহবিলের ১৫ বস্তা চাল অসহায়দের মাঝে বিতরণ না করে তিনি নিজে আত্নসাৎ করেন। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ অভিযান পরিচালনা করে ওই ১৫ বস্তা চাল জব্দ করে এবং ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করে।

আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার ডাসার ও নবগ্রামসহ প্রায় ৫টি এলাকার শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে জব্দকৃত চাল বিতরণ করা হয়। চাল বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি চাইলাউ মারমা ও উপজেলার ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল ওহাব।

ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল ওহাব জানান, প্রধানমন্ত্রীর তহবিলের অসহায়দের চাল আত্নসাৎ করেছিলেন ইউপি সদস্য উত্তম বিশ্বাস। এ আত্নসাৎকৃত চাল জেলা আদালতের নির্দেশনায় আমরা অসহায়দের মাঝে বিতরণ করেছি। এতে করে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত চাল আমরা অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর