পোশাক কর্মীরাও ঈদে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না

আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। করোনার কারণে ঈদের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তাদের মতো কর্মস্থল ত্যাগ করতে পারবে না পোশাক কারখানার শ্রমিকরাও। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

করোনার পরিস্থিতি মাথায় রেখে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তাদের জন্যও কোরবানির ঈদের ছুটি তিন দিন থাকছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন,সরকারি ছুটিকালীন তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’ এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর