স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলায় বিভিন্ন প্রকারের ১ লক্ষ ৬২ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী ১ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে কক্সবাজার জেলায় এ কর্মসূচী শুরু করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে হিলডাউন সার্কিট হাউজ প্রাঙ্গনে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। এসময় জেলা প্রশাসক মো: কামাল হোসেন ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান, উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস