করোনায় আক্রান্ত হয়ে আরও এক রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে আরো এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোহিঙ্গার বয়স ৭০। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ রোহিঙ্গার মৃত্যু হলো।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডাঃ আবু তোহা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে জানান, উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর শরনার্থী ক্যাম্পের ব্লক সি–৭ এর বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধ রোহিঙ্গা গত ১২ জুলাই জ্বর শ্বাস কস্ট সহ করোনা উপসর্গ নিয়ে কুতুপালং শরনার্থী ক্যাম্পে অবস্থিত আইওএম পরিচালিত আইসোলেটেড হাসপাতালে ভর্তি হয়। ঐ দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে পাঠানো হয়। ১৩ জুলাই তার করোনা পরিক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে বৃদ্ধ এই রোহিঙ্গার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই বৃদ্ধ সহ উখিয়া ও টেকনাফ শরনার্থী ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সূত্র মতে, ১৫ জুলাই পর্যন্ত উখিয়া ও টেকনাফ শরনার্থী শিবিরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ জন রোহিঙ্গা।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ১৫ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে রোহিঙ্গাসহ ৩০৮৩ জন। ৬ রোহিঙ্গাসহ মোট মৃত্যু ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ শতের অধিক।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর