ভোলা সদর উপজেলা ইলিশা মেঘনা নদী থেকে পাঁচ ব্যারেল তৈলসহ বাবুল (২৫) নামের একজনকে আটক করেছেন ইলিশা ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ইলিশা মাছঘাট এলাকা দিয়ে নদী থেকে অবৈধভাবে তেল পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁডির ইনচার্জ শ্রী রতন ও এ এস আই সুজন তাকে আটক করে।
আটকৃত বাবুল আমির হোসেন এর ছেলে বলে জানা গেছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাবুলকে আটক করেছি, তার বিরুদ্ধে উর্ধ্বন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনগত ব্যবস্থা নিবো।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইলিশা মাছ ঘাটের একাধিক ব্যবসায়ী জানান, এর সাথে শুধু বাবুলই জড়িত না, এদের রয়েছে বড় সিন্ডিকেট, আমিরসহ যারা এখানে রয়েছে তারা সবাই রাতারাতি লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছে এই অবৈধ কাজ করে।
বার্তা বাজার / ডি.এস