ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাত হাজার টাকা অর্থদন্ড ও দুইটি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বটতলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পাশের সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ুন শেখকে ৫ হাজার ও একই উপজেলার বাতাগা গ্রামের রুস্তুম খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ টি অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দেওয়া হয়।

নির্বাহী হাকিম সাব্বির আহমেদ জানান, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে এবং অবৈধ ড্রেজার মেশিন দুটি ভেঙ্গে দেওয়া হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর