শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইলে ২য় শ্রেণীর ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে আকরাম (৩২) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আকরাম উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের মোতালিব মিয়ার পুত্র। সে দুই সন্তানের জনক বলে জানা গেছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঘাটা গ্রামের জনৈক ব্যাক্তির স্কুল পড়ুয়া ছাত্রীকে ঘাটা মোড়ের একটি দোকান হতে সদাই (খাদ্যপণ্য) নিয়ে বাড়ি ফেরার সময় অভিযুক্ত আকরাম রাস্তা আটকিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ছাত্রীর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করলে বিষয়টি টের পেয়ে আকরাম শিশুকে পেলে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুর কাছ থেকে পরিবারের লোকজন উক্ত ঘটনা জানতে পারে।

পরে অভিযুক্ত আকরামের পরিবার ভিকটিমের পরিবারকে লোকলজ্জার ভয় দেখিয়ে বিষয়টিকে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বিচার না পেয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে বুধবার রাতে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে। অভিযুক্ত আকরামের পিতা মোতালিব ঘটনার বিষয়ে কোন কথা বলতে অসম্মতি প্রকাশ করেন। তবে আকরাম পলাতক রয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর