কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সামিউল হাসান চৌধুরী লিমন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শহীদী মসজিদ সংলগ্ন নিজ কার্যালয়ে বিভিন্ন উপজেলার নেতারা কর্মীরা দোয়া ও মিলাদে অংশ নেন।
দোয়া শেষে সামিউল হাসান চৌধুরী লিমন বলেন, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর বাংলার লাখো মানুষের তীব্র আন্দোলনের মুখে ২০০৮ সালের এই দিনে বাধ্য হয়ে জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিয়েছিল। অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার যেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বন্দি করা হয়েছিল, সেদিন শুধু তাঁকেই নয়, গণতন্ত্রকেও বন্দি করা হয়েছিল। আজকের এই দিনে আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।
দোয়া মাহফিলে জেলার বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার