ঢাকা বুড়িগঙ্গা নদীতে ২৯ জুন ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় নিহত মুন্সীগঞ্জের ৩২টি পরিবারের মধ্যে বাছাই করে ১২টি গরীব অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় জামায়াতের আমির ডা: মো: শফিকুর রহমানের নির্দেশে এই প্রথম নগদ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ১২ টি পরিবারের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই অনুদান প্রদান করা হয়।
এসময় প্রত্যেকটি পরিবারের সদস্যদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান তুলে দেন কর্মসূচির জেলা জামায়াতের আমির আব্দুল আউয়াল জেহাদী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আব্দুল আউয়াল জেহাদী বলেন, শোক সন্তপ্ত পরিবারগুলোকে শান্তনা দেন এবং মুন্সীগঞ্জ জেলা জামায়াত সব সময় তাদের পাশে থাকবে এবং নিহত পরিবারের সদস্যদেরকে ধর্য্য ধারণ করার পরামর্শ দেন।
১২ টি পরিবারের মাঝে সর্বমোট ৬ লক্ষ টাকার অনুদান প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারী, সদর আমির আহসান উল্লাহ মন্ডল, মিরকাদিম পৌরসভার আমির ডা. মো. ইব্রাহীম দেওয়ান, সানাউল হক মৃধা, ইব্রাহীম খলিল, মাসুদ রানা গরীব হোসেন, বাবুল শেখ, শিবির নেতা মাসুম বিল্লাহ, শিবিরের সদর সভাপতি আল আমিন, পাঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, সালাউদ্দিন মন্ডল, শরীফ তালুকদার, ইমরান হোসেন, মো: রাকিব, শেখ মো: হাসান, জাহাঙ্গীর আলম, সাত্তার মেম্বার ও শিক্ষক মাসুম প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস