দেশের আদালতসমূহে প্রায় ৩৭ লাখ মামলা বিচারাধীন

দেশের উচ্চ ও নিম্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে মোট বিচারাধীন মামলা রয়েছে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি। এগুলোর মধ্যে আবার ৫ লাখ ১২ হাজার মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই তথ্য জানা যায় ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মামলার তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের তৈরি করা এক পরিসংখ্যানে।

আজ (বৃহস্পতিবার) হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ পরিসংখ্যানটি প্রকাশ করেন।

প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন ২৩ হাজার ৬১৭টি মামলার ফৌজদারি মামলা ৭ হাজার ৮৯৮টি ও দেওয়ানি মামলা রয়েছে ১৫ হাজার ৫৩৩টি। এছাড়া সুপ্রিম কোর্টে ১৮৬টি কনটেম্পট পিটিশনও রয়েছে।

হাইকোর্টে বিচারাধীন মামলা রয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৬৮টি। এই বিভাগে ফৌজদারি মামলা আছে ২ লাখ ৯২ হাজার ৪২৯টি এবং দেওয়ানি মামলা আছে ৯৭ হাজার ৬১৬টি। একইসাথে রিট পিটিশন মামলা আছে ৮৭ হাজার ৮৫৩টি। ১১ হাজার ১৭০টি অন্যান্য মামলাও আছে।

এদিকে অধস্তন বা নিম্ন আদালত সমূহে মোট বিচারধীন মামলার সংখ্যা আছে ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি। দেওয়ানি ১৩ লাখ ৬৫ হাজার ৬৭৮টি ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে ১৮ লাখ ৬ হাজার ৩৬৫টি।

দেশে সব আদালত মিলিয়ে মোট ফৌজদারি মামলা বিচারাধীন আছে ২১ লাখ ৬ হাজার ৬৯২টি। দেওয়ানি মামলা চলছে ১৪ লাখ ৭৮ হাজার ৮২৭ ও ৯৯ হাজার ২০৯টি অন্যান্য মামলা বিচারাধীন আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর