নীলফামারীর ডিমলায় তালা আটকানো ট্রাঙ্কের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার। বুধবার গভীর রাতে ডিমলা উপজেলা সদরের ফরেষ্ট বাগান এলাকায় দুটি তালা দিয়ে আটকানো একটি ট্রাঙ্ক মেইন রাস্তা সংলগ্ন স্থানে কে বা কাহারা ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন পড়ে থাকা ট্রাঙ্কটি দেখে সন্দেহ হলে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ক্রাইম সিন এড়িয়া সনাক্ত করে, পড়ে ট্রাঙ্কের স্থানটি ঘিরে রাখে এবং ওই এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
বৃহঃবার দুপুরে পিবিআই রংপুর, সিআইডি রংপুর ঘটনাস্থলে এসে তাদের আনুষ্ঠানিকতা শেষে ট্রাঙ্কের তালা ভাঙ্গলে ট্রাঙ্কের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো আনুমানিক (৩০) বছর বয়সী এক ব্যাক্তির অর্ধ গলিত লাশ পাওয়া যায়।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে প্রেরন করা হয়েছে।
কেএস/বার্তাবাজার