করোনার ভূয়া সার্টিফিকেটধারী সরকারি কর্মচারীরা প্রণোদনা পাবে না: তথ্যমন্ত্রী

সরকারের প্রণোদনা পাওয়ার আশায় যারা ভূয়া করোনা সার্টিফিকেট নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসাথে তারা প্রণোদনার টাকা পাবেনা বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যদি কোনো কর্মচারী ইচ্ছাকৃতভাবে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের কাছ থেকে করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকে এবং তা যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, চলমান করোনাকালে সরকারের ঘোষণামতে চাকরিজীবীদের প্রণোদনা এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট ক্ষতিপূরণ খাতে এক হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর