মাগুরায় হতদরিদ্রদের জন্যে তৈরি গ্রীণসিটি গুচ্ছগ্রামের উদ্বোধন

মাগুরায় সদর উপজেলার বাহারবাগ ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে গ্রীনসিটি গুচ্ছগ্রামের উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার। ফলজ বৃক্ষরোপন এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে তিনি এর উদ্বোধন করেন।

ভূমি মন্ত্রণালয়ের আওতাধিন গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ের সিভিআর প্রকল্পের অর্থায়নে ৬৮ লক্ষ টাকা ব্যায়ে মাগুরা জেলা প্রশাসন বাস্তবায়িত এ গুচ্ছগ্রামটিতে ইউনিয়নের ৪০ জন হতদরিদ্র এবং ভূমিহীন পরিবারকে এই গুচ্ছগ্রামে স্থান দেয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গুচ্ছগ্রাম প্রাঙ্গণে মাগুরা জেলা প্রশাসক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর