যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকা এবং যমুনা টিভির প্রতিষ্ঠাতা প্রয়াত মোঃ নুরুল ইসলাম বাবুলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার) তিতাস প্রেস ক্লাবে যুগান্তর পত্রিকার তিতাস প্রতিনিধি ও তিতাস প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাবিব এর আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি সামসুদ্দিন আহম্মেদ সাগর, কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানা, সূচনা ডট টিভির স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন মোল্লা, হেমন্ত টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম, মুক্ত খবর পত্রিকার তিতাস প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন সরকার।
এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দরা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বার্তাবাজার/এমকে