ভ্যাকসিন নিয়ে বড় খবর!: ট্রাম্প

করোনাভাইরাস ভ্যাকসিনের জন্য গোটা বিশ্বের গবেষকরা দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও আশার আলো দেখাতে পারেন নি কেউ।

আর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি টুইটে লিখেছেন, ‘ভ্যাকসিন নিয়ে বড় খবর!’ এর থেকে বেশি আর কিছু লেখেননি ট্রাম্প। কোথায় ও কতদিন ধরে এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে তা স্পষ্ট নয়।

কিন্তু তাঁর এই টুইটের পর অনুমান, করোনা ভ্যাকসিন নিয়ে আমেরিকা থেকে তাড়াতাড়িই ভালো খবর আসতে পারে।

সম্প্রতি ব্রিটেনের এক সংবাদমাধ্যমের সম্পাদককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি কোভিড-১৯ ভ্যাকসিনের যে গবেষণা চালাচ্ছে তার প্রাথমিক পরীক্ষার ইতিবাচক ফল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। এটাও জানা যায় যে, এই ভ্যাকসিনের লাইসেন্স দেওয়া হতে পারে অ্যাস্ট্রাজেনিকা-কে। এবার ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখে জল্পনা সেই সম্ভাবনার কথাই কি তিনি জানালেন?

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর