এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়। পরে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানী, এতিম শিশুদের মাঝে খাবার বিতরন, মরহুমের নিজবাড়ি আওনা ইউনিয়নের দৌলতপুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মতিয়র রহমান তালুকদারের বড় ছেলে হাইকোর্টের বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর