ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘মুজিব বর্ষের আহব্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে এক কোটি চারা রোপ কর্মসূচী অংশ হিসাবে ভোলায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপকূলীয় বন বিভাগ এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগীতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোলা সদর উপজেলা মিলনায়তন প্রঙ্গনে কাছের চারা বিতরন ও রোপনের মধ্যে দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। পরে উপজেলা প্রঙ্গনে গাছের চারা রোপন করা হয়।

এর পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রমুখ।

কর্মসূচীর আওতায় ভোলা জেলায় ১ লাখ ৪২ হাজার ২শত ৭৫ টি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর